News Flash

Image

কৃষক পেনশন নিয়ে অভিযোগ বিধানসভায়

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যে বেশ কিছু কৃষক পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ উঠল বিধানসভায়। উত্তরে কৃষিমন্ত্রী সমস্যা সাধানের আশ্বাস দিয়েছেন।

বুধবার বিধানসভায় কৃষক পেনশন প্রকল্প নিয়ে নানা প্রশ্ন তোলেন বিধায়ক নরহরি মাহাতো। তাঁর অভিযোগ, বিভিন্ন জেলায় বহু চাষি পেনশন প্রকল্পে আবেদন করলেও অনেকের নাম অনুমোদিত হচ্ছে না। ফলে প্রবীণ কৃষকেরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও, পুরুলিয়ার অনেক কৃষকের অ্যাকাউন্টে গত দু’-তিন মাস যাবৎ পেনশনের টাকা ঢুকছে না।

এই প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, পুরুলিয়া জেলায় মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৪,৩০২ জন। ওই হাজার চার কৃষকের মধ্যে যাঁরা টাকা পাননি, তাঁরা সে বিষয়ে অভিযোগ জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান‌, গত ২০২৪ সালের ৩১ মার্চের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৭০,৭৭২। তাঁর কথায়, ‘‘যে সব কৃষক পেনশনের আবেদন করেও সুবিধা পাচ্ছেন না, তাঁরা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেব। ব্লকে এডিএ, বিডিএ-দেরও জানাতে পারেন। প্রয়োজনে আমায় সরাসরি ফোন করবেন। যদি পেনশন পাওয়ার যোগ্যতা থাকে, তা হলে আমরা তাঁদের তা পাইয়ে দেব।’’

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top