News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে আইকেএস-র একীকরণ বিষয়ক শিক্ষণ প্রশিক্ষণ কার্যশালা
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে আইকেএস-র একীকরণ বিষয়ক শিক্ষণ প্রশিক্ষণ কার্যশালা

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে ১৭ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে আইকেএস-র একীকরণ বিষয়ক সপ্তদিবসীয় কার্যশালা অনুষ্ঠিত হয়েছে। বিগত 17/2/2025 তারিখে একলব্য পরিসরে এই শিক্ষণ প্রশিক্ষণ কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের (মোহনপুর) মাননীয় অধ্যক্ষ ড. হারাধন সাহা মহোদয়। তিনি তাঁর ভাষণে বর্তমানে আধুনিক শিক্ষার ক্রমবিকাশে এবং অগ্রগতিতে IKS এর একীকরণের উপর গুরুত্ব আরোপ করেন।‌

আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে ভারতীয় জ্ঞান ব্যবস্থা (IKS) একীকরণ করলে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও বৃত্তাকার হতে পারে। এতে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর উপলব্ধি লাভ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সারস্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি. পি.এম শ্রীনিবাস মহোদয়। প্রফেসর অবধেস কুমার চৌবে মহোদয়, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নির্দেশক, একলব্য পরিসর, (ত্রিপুরা) উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের সারস্বত অতিথি সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করেন। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শান্তি মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

*

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top