News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রোন উড়িয়ে শুরু হল আগরতলা শহরের জমি জরিপ, পুরনিগমের নতুন উদ্যোগ
Image

ড্রোন উড়িয়ে শুরু হল আগরতলা শহরের জমি জরিপ, পুরনিগমের নতুন উদ্যোগ

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : ড্রোনকে কাজে লাগিয়ে সরকার জমির সঠিক পরিমাপ করতে সক্ষম হবে। আগরতলা পৌরনিগম কনফারেন্স হলে দ্রোণের মাধ্যমে নকশা সিটি সার্ভে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

প্রসঙ্গত, মঙ্গলবার আগরতলা পুরো নিগম এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে শনিবার সিটি সার্ভে প্রকল্প নকশা’র শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং গভর্মেন্ট অফ ইন্ডিয়ার ল্যান্ড রিসোর্স ডিপার্টমেন্টের উদ্যোগে দেশের ১৫২ টি শহরে ড্রোনের মাধ্যমে জায়গা নির্ধারণ অর্থাৎ নকশা প্রকল্প ঘোষণা করা হয়েছে। আর দেশের ১৫২ টি শহরের মধ্যে আগরতলা শহরও কেন্দ্রীয় সরকারের এই অত্যাধুনিক প্রকল্পের আওতায় এসেছে।

আগরতলা শহরবাসীর বাড়ির জমি পরিমাপ করার জন্য এই প্রথম ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর ফলে জমির সঠিক পরিমাপ জানা যাবে বলে মনে করছেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, এই উদ্যোগের ফলে শহরবাসীর অনেক সুবিধা হবে এবং জমি সংক্রান্ত জটিলতাও কমবে।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top