News Flash

  • Home
  • দিনের খবর
  • রেলের অব্যবস্থাই দায়ী, পদপিষ্টের ঘটনায় সরব লালুপ্রসাস যাদব
Image

রেলের অব্যবস্থাই দায়ী, পদপিষ্টের ঘটনায় সরব লালুপ্রসাস যাদব

পাটনা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এই পদপিষ্টের ঘটনার জন্য রেলকে দায়ী করেছেন লালু। রবিবার সকালে পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালুপ্রসাদ যাদব বলেছেন, “ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমি নিহতদের প্রতি সমবেদনা জানাই। এটি রেলের অব্যবস্থাপনা, যার ফলে এত মানুষের প্রাণহানি ঘটেছে।”

লালুপ্রসাদ যাদব আরও বলেছেন, রেলমন্ত্রীকে দায়িত্ব নেওয়া উচিত। ‘কুম্ভের অর্থ কোথায়? কুম্ভ ফালতু। উল্লেখ্য, শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিন শিশু, ১৪ মহিলা-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার রাত ১০টা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top