News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন দিল মহিলারা
Image

মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন দিল মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
মদের দোকান বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন দিলেন পূর্ব তিলথৈ এলাকার মহিলারা।

ঘটনার বিবরণী প্রকাশ, তিলথৈ বাজারে একটি মদের দোকান রয়েছে। আর আশেপাশেই রয়েছে মন্দির এবং বাচ্চাদের স্কুল। এ দোকানের ফলে এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াইন শপের সামনে দিয়ে বিদ্যালয়ে নিয়ে যেতে হচ্ছে। ফলে বিভিন্ন সময় অপ্রস্তুত পরিস্থিতির সৃষ্টি হতে হচ্ছে অভিভাবকদের। এলাকায় রয়েছে মন্দিরও। এই মদের দোকানের জন্য এলাকায় সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকার মহিলাদের। এরই পরিপ্রেক্ষিতে বারকয়েক তারা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেও কাজের কাজ কিছুই হয়নি। অতিরিক্ত জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করে মদের দোকানটিকে সেখান থেকে তুলে নেওয়ার আবেদন জানান। অতিরিক্ত জেলাশাসক উক্ত বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top