News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতি বৃদ্ধা মহিলাকে খালি বাড়ীতে কুপিয়ে অগ্নিদগ্ধ করে পালায় দুষ্কৃতীরা, আশঙ্কাজনক বৃদ্ধা
Image

উপজাতি বৃদ্ধা মহিলাকে খালি বাড়ীতে কুপিয়ে অগ্নিদগ্ধ করে পালায় দুষ্কৃতীরা, আশঙ্কাজনক বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
এক উপজাতি বৃদ্ধা মহিলাকে বাড়িতে প্রবেশ করে কে বা কারা মাথায় ও বুকে দা দিয়ে কুপিয়ে অর্ধ অগ্নিদগ্ধ করে ফেলে রেখে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ সালেমা থানার মেন্দি গ্রামে।

মঙ্গলবার সকালে উপজাতি বৃদ্ধা মহিলাকে বাড়িতে প্রবেশ করে কে বা কারা মাথায় ও বুকে দা দিয়ে কুপিয়ে অর্ধ অগ্নিদগ্ধ করে ফেলে রেখে যায়। খবর পেয়ে সালেমা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে অর্ধ মৃত অবস্থায় উপজাতি বৃদ্ধাকে সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ধলাই কুলাই হাসপাতালে রেফার করে দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। কেন কি নিয়ে ঘটনা ঘটেছে কেউ বলতে পারছে না।

সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পল্লবী দাস জানান, ঘটনা মেন্দি গ্রামে। আহত মহিলার নাম সুনমতি দেববর্মা। উনার মাথায় দায়ের আঘাত রয়েছে, পায়ের একাংশ আগুনে পুড়ে যায়। উনার অবস্থা আশঙ্কাজনক। তাই কুলাই হাসপাতালে রেফার করা হয়। আহত বৃদ্ধার ছেলে জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন। ঘটনার খবর পেয়ে এসে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিভাবে ঘটনা হয়েছে তিনি জানেন না। এই ঘটনায় সালেমার মেন্দী গ্রামে উপজাতিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
______

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top