News Flash

Image

রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি:
মধুপুর ব্রজেন্দ্রনগর এলাকায় থেকে এক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শিপন সরকার(৪৮), তার বাড়ি নগরপাড়া এলাকায়। নিত্যদিন মধুপুর থেকে নগরপাড়া আবার কখনো নগরপাড়া থেকে ফুলতলী সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাতের অন্ধকারে ঘোরাফেরা করতো। প্রত্যেক দিনের মতো সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে যখন ফুলতলীর উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় ব্রজেন্দ্রনগরে এলাকায় আসতেই রাস্তার পাশে পড়ে যান। দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকলে এলাকার জনগণের সন্দেহ হয়। এলাকার জনগণ এমন সময় এসে দেখতে শিপন সরকারের মৃত্যু হয়েছে।

পরবর্তী সময়ে এলাকার জনগণ আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। পরে পরিবারের তারা মা বাবা ছুটে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। যদিও তার একটি সন্তান রয়েছে বলে তার পরিবার সূত্রে খবর। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্ত করতে পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top