News Flash

Image

মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা

আগরতলা, ১০ ফেব্রুয়ারী: ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির সামনেই শ্রমিকরা প্রায় ৩০ ফুট উঁচুতে বিদ্যুতের লাইনে কাজ করছে কোন রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। না কোন সেফটি বেল্ট না কোন হেলমেট পরিধান করেছে শ্রমিকরা। সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার পথে হরিনাটিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে। সেখানেই জীবন ঝুঁকি নিয়ে শ্রমিকরা বিদ্যুতের খুটির উপর কাজ করছে।

বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সাব্রুমেই বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির মত হৃদয়বিদারক ঘটনাও ঘটে। তা থেকেও আমরা কোন শিক্ষা নিতে রাজি নই! বিদ্যুতের খুঁটিতে এরকম কোন সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা যে কাজ করছে এ বিষয়ে কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান তাড়াহুড়ো করে শ্রমিকরা বিদ্যুতের খুঁটিতে উঠে গেছে তাই তারা সুরক্ষা সরঞ্জাম পরিধান করেন নি এবং সুরক্ষা সরঞ্জাম তাদের গাড়িতে রয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেক শ্রমিক, কে সুরক্ষা সরঞ্জাম পড়লো আর কে পড়লো না সেটা দেখা ওনার দায়িত্ব না। এখন দেখার বিষয় শ্রমদপ্তর এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে?

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top