News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির জবাবদিহিতা নিশ্চিত করবে এএপি : অতিশী মারলেনা
Image

বিজেপির জবাবদিহিতা নিশ্চিত করবে এএপি : অতিশী মারলেনা

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই, অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে আম আদমি পার্টি। আর রবিবার এএপি নেত্রী তথা কালকাজি আসনের বিধায়ক অতিশী বলেছেন, বিজেপির জবাবদিহিতা নিশ্চিত করবে এএপি।

রবিবার অতিশী বলেছেন, “বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে, ২,৫০০ টাকার স্কিম পাস করা হবে এবং ৮ মার্চের মধ্যে দিল্লির সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ২,৫০০ টাকা জমা দেওয়া হবে। এএপি এক্ষেত্রে বিজেপির জবাবদিহিতা নিশ্চিত করবে এবং দিল্লির প্রতিটি মহিলা যাতে বিজেপির কাছ থেকে এই ২,৫০০ টাকা পান তা নিশ্চিত করবে।”

অতিশী আরও বলেছেন, “আমরা এটাও নিশ্চিত করব, এএপি গত ১০ বছরে যে কাজ করেছে তা বিজেপি যেন বন্ধ না করে। আমরা বিজেপিকে বলতে চাই, তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিল, সমস্ত দিল্লিবাসী কেবল বিনামূল্যে বিদ্যুৎ পাবে না, তারা ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে, সমস্ত সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে, সরকারি স্কুলগুলি ভাল থাকবে, মহল্লা ক্লিনিকগুলিতে বিনামূল্যে চিকিৎসা চলবে, সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা চলবে, এসব ক্ষেত্রেও বিজেপির জবাবদিহিতা নিশ্চিত করবে এএপি।”

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top