News Flash

  • Home
  • দিনের খবর
  • মদের নেশায় ডুবে গেল কেজরিওয়াল ও এএপি : আন্না হাজারে
Image

মদের নেশায় ডুবে গেল কেজরিওয়াল ও এএপি : আন্না হাজারে

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভরাডুবির পর তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিশিষ্ট গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। তাঁর কথায়, মদের নেশায় ডুবে গেল কেজরিওয়াল ও এএপি। শনিবার আন্না হাজারে বলেছেন, “আমি আগে থেকেই বলে আসছি, নির্বাচনের সময়ে প্রার্থীর আচরণ এবং ভাবনাচিন্তায় শুদ্ধতা থাকা প্রয়োজন। নির্বাচনে দাঁড়ানোর জন্য কোনও প্রার্থীর জীবন নিষ্কলঙ্ক হওয়া প্রয়োজন। তাঁর জীবনে ত্যাগ থাকা উচিত। কারও মধ্যে এই গুণগুলি থাকলে ভোটারদের মনে বিশ্বাস জন্মায়। আমি এ সব কথা বার বার বলেছি। কিন্তু তাঁর মাথায় এ সব প্রবেশ করেনি। তিনি বেশি গুরুত্ব দেন মদের উপর।”

আন্না হাজারে আরও বলেছেন, “তাঁরা মদ এবং অর্থের মধ্যে জড়িয়ে পড়েছে – এর কারণে তাঁর (অরবিন্দ কেজরিওয়াল) ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং সে কারণেই তাঁরা নির্বাচনে কম ভোট পাচ্ছেন। জনগণ দেখেছে, তিনি (অরবিন্দ কেজরিওয়াল) চরিত্র নিয়ে কথা বলেন, কিন্তু মদের সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনীতিতে অভিযোগ ওঠে। একজনকে তো প্রমাণ করতে হবে যে সে দোষী নয়। সত্য সত্যই থাকবে। যখন একটি মিটিং হয়েছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি দলের অংশ হব না এবং আমি সেদিন থেকে দূরে রয়েছি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top