News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল প্রতিজ্ঞাবদ্ধ : আশীষ সাহা
Image

বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল প্রতিজ্ঞাবদ্ধ : আশীষ সাহা

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আজ সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই কথা হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

আজ প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যের সব কয়টি সাংগঠনিক জেলা থেকে প্রতিনিধি রূপে এক্স সার্ভিসম্যান সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না। সেই সংগঠনকে পুনরোজ্জীবিত করতে আজকের এই বৈঠক। পাশাপাশি আজকের বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের নাম।

তিনি আরো বলেন, আগামী দিনে রাজ্যের মধ্যে সকল অবসর প্রাপ্ত সার্ভিসম্যানদের সংগঠিত করে তাদের বিভিন্ন দাবি সহ বর্তমানে কর্মরত সার্ভিসমেনদের সমস্ত ন্যায্য অধিকার ও পাওনা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্স সার্ভিসম্যান সেল উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এর জন্য দলীয় কর্মকর্তারা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top