News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেট জনবিরোধী বাজেট, প্রতিবাদে শহরে বিক্ষোভে মিছিল সিআইটিইউ-র
Image

কেন্দ্রীয় বাজেট জনবিরোধী বাজেট, প্রতিবাদে শহরে বিক্ষোভে মিছিল সিআইটিইউ-র

আগরতলা, ৭ ফেব্রুয়ারী : কেন্দ্রের শ্রমিক, কৃষক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ। আজ মেলারমাঠস্হিত পার্টি জেলা অফিসের সামনে থেকে মিছিল শুরু করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কামান চৌমুহনীতে সভায় মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে বলেন, সিআইটিইউর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আজ আগরতলায় কেন্দ্রের শ্রমিক, কৃষক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট অত্যন্ত খারাপ বাজেট পেশ করা হয়েছে। ওই বাজেটে আমজনতার কোনো প্রাধান্য নেই।

তাঁর অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, গ্রামউন্নয়ন সহ একাধিক খাতে অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। বাজেটের অর্থ কায়দা করে বড়লোকদের স্বার্থে খরচ করার জন্য। বেকারদের কর্মসংস্থানের জন্য কোনো সুযোগ নেই। এর বিরুদ্ধে সরব হয়েছে সিআইটিইউ। এই বাজেট জনবিরোধী বাজেট। এই বাজেট পুঁজিপতিদের বড়োলোক করার একচেটিয়া বাজেট।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top