News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুঃসাহসিক চুরিকান্ড
Image

কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুঃসাহসিক চুরিকান্ড

কদমতলা, ৫ ফেব্রুয়ারি : আবারো একই  সাথে চুরি কান্ড সংগঠিত হলো কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ। আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে। দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য উনার পিতা শিবদাস ভট্টাচার্য ও উনার মা রেখা ভট্টাচার্যের মৃত্যুর পরে আসামের গৌহাটি স্বামীর বাড়িতে থাকেন। বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য এক পরিবার ভাড়াটিয়া রেখে গেছেন। তিন থেকে চার মাস যাবৎ ভাড়াটিয়া চিত্তরঞ্জন দাস উনার স্ত্রী মনি দাস ওই বাড়িতে থাকছেন। গতকাল সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস সহ  উনার স্ত্রী মনি দাস বিশেষ কাজে বাজারে চলে যান। বাড়িতে ফিরে এসে দেখতে পান চিত্তরঞ্জন দাস উনার মালিকের ঘরের পিছনের দরজা ভাঙ্গা। পরবর্তীতে তিনি খবর দেন এলাকার এই বাসিন্দা স্বপন আদিত্য সহ অন্যান্যদের।

পাড়া-প্রতিবেশী সহ উপস্থিত সকলে ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বুঝতে পারেন চুরিকান্ড সংগঠিত হয়েছে। পরবর্তীতে খবর দেওয়া হয় কদমতলা থানায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে সকলে  ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় ঘরের ভিতরে থাকা বিভিন্ন আলমিরার লকার ভাঙ্গা রয়েছে। কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো রয়েছে গোটা  ঘরের ভিতরে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে ভাড়াটিয়া সহ উপস্থিত সকলের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে পুলিশ।

অপরদিকে কদমতলা গ্রাম পঞ্চায়েতের হাঁফাইটিলা ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ উনার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ কাজে সন্ধ্যাবেলা ধর্মনগরে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে ঘরের ভিতরে থাকা তিনটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top