News Flash

Image

বিএসএফের গুলিতে রক্তাক্ত যুবক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : বিএসএফের গুলিতে এক যুবকের রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিপাহীজলা জেলার বক্সনগরের পুটিয়া এলাকায়। ওই যুবকের ঘাড় ও মাথার মধ্যবর্তী এলাকায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে বিশালগড় জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। আহত যুবকের নাম মো: রনি মিয়া(২২), পিতা: ফিরুজ মিয়া।

সূত্রের খবর, অবৈধভাবে সে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল। তখনই ১৫২ নং গেইট সংলগ্ন এলাকায় তাকে গুলি করে বিএসএফ। যদিও বিএসএফ এর তরফে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, ১৫৯নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা প্রায়শই সীমান্ত এলাকার জনগণকে বিভিন্নভাবে হেনস্থা করে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top