বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়া গুরুদাসপাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম আদিত্য দেবনাথ(১১)।

ঘটনার বিবরনে জানা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল আদিত্য দেবনাথের(১১)। পঞ্চম শ্রেণীতে পড়তো আদিত্য। গত রবিবার খেলার ছলে বাড়ির ছাদে উঠে পড়ে আদিত্য।  অসাবধানতায় নিচে পড়ে গুরুতরভাবে আহত হলে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি শহরতলীর আড়ালিয়া গুরুদাস পাড়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।