News Flash

  • Home
  • প্রধান খবর
  • অ্যাডভান্টেজ আসাম ২ : ‘ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে অসমের গুরুত্বপূর্ণ ভূমিকা’র ওপর বক্তব্য পেশ করবেন বিদেশ মন্ত্রী জয়শংকর, জানান মুখ্যমন্ত্রী
Image

অ্যাডভান্টেজ আসাম ২ : ‘ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে অসমের গুরুত্বপূর্ণ ভূমিকা’র ওপর বক্তব্য পেশ করবেন বিদেশ মন্ত্রী জয়শংকর, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন অ্যাডভান্টেজ আসাম ২.০ শীৰ্ষ বাণিজ্যিক সম্মেলনে ‘ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে অসমের গুরুত্বপূর্ণ ভূমিকা’র ওপর বক্তব্য পেশ করবেন বিদেশ মন্ত্রী জয়শংকর, জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা৷ বাণিজ্যিক শীৰ্ষ সম্মেলনে অসমে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করতে এবং বাণিজ্যিক সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানাতে আজ মঙ্গলবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. শর্মা৷

বৈঠকে বিদেশ মন্ত্রীকে তাঁর সাম্প্রতিক ভুটান, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর সম্পর্কে অবহিত করেছেন মুখ্যমন্ৰীং হিমন্তবিশ্ব শৰ্মা। ভারতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সংশ্লিষ্ট দেশগুলির ইতিবাচক সমর্থন ও ভূয়সী প্রশংসার তথ্যও ড. জয়শংকরকে দিয়েছেন ড. হিমন্তবিশ্ব। ভারতের ক্রমবর্ধমান অগ্রগতি বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করছে বলে বিদেশ মন্ত্ৰীকে জানান তিনি।

তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্ৰী লিখেছেন, আসন্ন ‘অ্যাডভান্টেজ আসাম ২’ কনক্ল্যাভে ‘ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে অসমের গুরুত্বপূর্ণ ভূমিকা’র ওপর বক্তব্য পেশ করবেন বিদেশ মন্ত্রী জয়শংকর।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top