News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দায়িত্বে গাফিলতির কারণে চম্পকনগর উচ্চমাধ্যমিক  বিদ্যালয়ের তিন শিক্ষিকাকে সাসপেন্ড
Image

দায়িত্বে গাফিলতির কারণে চম্পকনগর উচ্চমাধ্যমিক  বিদ্যালয়ের তিন শিক্ষিকাকে সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি: বিদ্যালয় শিক্ষা দপ্তর চম্পকনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষিকাকে দায়িত্ব পালনে গুরুতর অবহেলার জন্য সাসপেন্ড করেছে। এই তিন শিক্ষিকারা হলেন গৌরী মজুমদার, রূপা দেবনাথ এবং কুমকুম দাস। এরা তিনজনই স্নাতক শিক্ষিকা। 

তাদের কর্তব্য প্রতিপালনের গাফিলতির দরুন  শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরার পথে শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহার কার্যালয়ের গোচরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দপ্তর এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বজায় থাকে। রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য ভয়মুক্ত ও সুরক্ষিত শিক্ষা-পরিবেশ সুনিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top