News Flash

  • Home
  • দেশ
  • তিন বছরের ঈশানের নাম উঠল ইন্ডিয়া ও এশিয়া বুক অফ রেকর্ডসে
Image

তিন বছরের ঈশানের নাম উঠল ইন্ডিয়া ও এশিয়া বুক অফ রেকর্ডসে

নদিয়া, ২১ জানুয়ারি (হি.স.): নদিয়ার তাহেরপুরের সাড়ে তিন বছরের ঈশান বিশ্বাস তার অসাধারণ প্রতিভার জোরে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ৪ মিনিট ৫২ সেকেন্ডে ২১৫টি ফুল, ফল, পশু, পাখি, জীবজন্তু এবং দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বাংলায় বলে নজির গড়েছে ঈশান।

তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের একমাত্র ছেলে ঈশান মাত্র সাড়ে তিন বছর বয়সে অসাধারণ মেধার পরিচয় দিয়েছে। তার স্মৃতিশক্তি এতটাই তীক্ষ্ণ যে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে নির্ভুলভাবে সেই দেশের নাম বলে দিতে পারে।

ঈশানের বাবা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “ছেলের প্রতিভা দেখে আমরা অভিভূত। ওর এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে ওকে আরও ভাল জায়গায় পৌঁছানোর জন্য আমরা সব রকম চেষ্টা করব।”

ঈশানের এই কৃতিত্ব নদিয়ার গর্ব বাড়িয়েছে। তার অদম্য মেধা আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top