News Flash

Image

রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ মহিলা

ধর্মনগর, ২১ জানিয়ারি: রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মহিলা গুরুতর আহত এক মহিলা। ওই ঘটনায় ধর্মনগরের পশ্চিম রাধাপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অসাবধানতার কারণেই দুর্ঘটনায় মহিলার প্রায় ৮০ শতাংশ শরীর পুড়ে গিয়েছে বলে জানান দমকলকর্মী।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, মঙ্গলবার সকালে ধর্মনগর দমকল বিভাগে খবর আসে পশ্চিম রাধাপুরের ভুমি টিলা এলাকায় রান্নার কাজ করতে গিয়ে এক মহিলা অগ্নিদগ্ধ হন। সাথে সাথে দমকল কর্মীরা ছুটে গিয়েছে। তারা অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।

দমকল কর্মীরা জানিয়েছেন,অগ্নিদগ্ধ মহিলার নাম রাধারাণী নাথ(৬৮)। তার বাড়ি পশ্চিম রাধাপুরের ভুমি টিলার ৬ নং ওয়ার্ডে।স্বামী মতিলাল নাথ। মূলত অসাবধানতার কারণেই দুর্ঘটনায় মহিলার প্রায় ৮০ শতাংশ শরীর পুড়ে যায়। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে।

Releated Posts

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top