News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রধানমন্ত্রী পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন
Image

প্রধানমন্ত্রী পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, এই রাজ্য জাতীয় প্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “ত্রিপুরার জনগণকে তাদের পূর্ণরাজ্য দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রাজ্য জাতীয় প্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই রাজ্য তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যও পরিচিত। ত্রিপুরা উন্নয়নের নতুন উচ্চতায় আরোহণের ধারা অব্যাহত রাখুক।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মেঘালয়ের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “মেঘালয়ের পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রাজ্যটির জনগণকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মেঘালয় তার প্রাকৃতিক সৌন্দর্য্য ও এর জনগণের কঠোর পরিশ্রমী স্বভাবের জন্য নন্দিত ও প্রশংসিত। আগত দিনগুলিতে এই রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মণিপুরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, মণিপুরের জনগণকে তাদের পূর্ণরাজ্য দিবসের শুভেচ্ছা। ভারতের উন্নয়নে মণিপুরের জনগণের ভূমিকার জন্য আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত। মণিপুরের অগ্রগতির জন্য আমার শুভেচ্ছা।

Releated Posts

সংঘাত থেকে সম্প্রীতির পথে নতুন অধ্যায় খুলেছে কার্বি শান্তি চুক্তি: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঐতিহাসিক কার্বি শান্তি চুক্তি স্বাক্ষরের দিনটি স্মরণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মেঘালয়ে ইউরেনিয়াম খনির বিরোধিতায় কনরাড সাংমার অবস্থানের প্রশংসা এনপিপি-র

শিলং, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ে ইউরেনিয়াম খনির বিরোধিতায় রাজ্য সরকারের দৃঢ় অবস্থানের জন্য মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টি…

ByByNews Desk Sep 3, 2026

অসমে আড়াই কোটির বেশি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ৫

কাছাড় (অসম), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের দক্ষিণাঞ্চলে ২.৫ কোটি টাকারও বেশি মূল্যের মেথঅ্যামফেটামিন…

ByByNews Desk Sep 3, 2026

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top