News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অন্য গাড়ি 
Image

বেপরোয়া গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অন্য গাড়ি 

আগরতলা, ২৮ ডিসেম্বর: গতকাল রাতে শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অপর একটি গাড়ি। অবশ্য তাতে হতাহতের কোন খবর নেই। ঘটনা কর্নেল চৌমুহনী এলাকায়। 

রাতের রাজধানী আগরতলা শহরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। তাতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলেছে। গতকাল মধ্যরাতেও রাজধানীর আগরতলা শহরের কর্নেল চৌমুহন এ এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে দ্রুত বেগে এসে অপর একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেপরোয়া গতিতে আসা গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। তারা মদমত্ত অবস্থায় ছিল।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক জানান,  ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলে অভিযুক্তরা নিজেদেরকে শাসকদলের লোকজন বলে দাবি করে পাল্টা হুমকি দিয়েছে। তাতে স্থানীয় জনগণ তীব্র খুব প্রকাশ করেছেন। অন্যায় করার পর অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য শাসকদলকে ব্যবহার করে করে দলের ঐতিহ্য কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top