News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএম কৃষক সম্মান নিধির অর্থে ভাগ বসিয়েছে কৃষি তত্বাবধায়ক
Image

পিএম কৃষক সম্মান নিধির অর্থে ভাগ বসিয়েছে কৃষি তত্বাবধায়ক

সাব্রুম, ২৬ ডিসেম্বর : কৃষি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনা দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার বিজয়নগর পঞ্চায়েত এলাকায়।

প্রসঙ্গত, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সংকল্প নিয়েছে, কৃষকদের আয় দ্বিগুণ করার। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তগুলো সফলতার সাথে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকারি দপ্তরগুলো স্বচ্ছতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দপ্তরের একাংশ উচ্চ আধিকারিকরা এক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। এমনই একজন প্রতিবন্ধক হলেন মনোহর দাস। তিনি বাম আমলে দীর্ঘ বছর ধরে সাব্রুম মহকুমা কৃষি দপ্তর তথা সাতচাঁদ কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে পিএম কিষাণ সন্মান নিধির টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের থেকে জানা গেছে, গত ২০১৯ সাল থেকে তিনি গিরগিটির মতন রঙ পাল্টে নিয়ে রক্ত চোষার মত দীর্ঘ বছরের পিএম কিষাণ সন্মান নিধির টাকা চুষে খেয়েছেন।

তবে, বর্তমান দক্ষিণ জেলার সভাধিপতির বিচক্ষণতার কারণে চোখ কান খুলে গেছে সরকারি টাকা আত্মসাৎকারী বহু আধিকারিকের। কিন্তু উল্লেখ্য গুণধর মনোহর বাবু চাকরি জীবনের শুরু থেকেই বিগত কুড়ি বছর ধরে সাব্রুম মহকুমার কৃষি দপ্তরে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। সেই সুবাদে বিগত বাম আমলে নেতাদের ম্যানেজ করে বহুবার অর্থ আত্মসাৎ করেছেন এবং বর্তমানে রাম আমলেও এই ধরনের অর্থলোপাটের অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠছে। এখন দেখার বিষয় বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী সংবাদ প্রকাশের পর এ নিয়ে কি প্রদক্ষেপ গ্রহণ করেন।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top