নৈনিতাল, ২৫ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার নৈনিতালের ভীমতাল এলাকায় প্রায় ১৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসে কমপক্ষে ২৭ জন ছিলেন। আলমোরা থেকে হলদওয়ানি যাচ্ছিলেন তাঁরা। ভীমতাল-রানিবাগ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এসডিআরএফ উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেছে।

নৈনিতালে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস; মৃত ৩, আহত বহু
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…


















