News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর শিক্ষক নিয়োগ সহ সাত দফা দাবিতে আন্দোলনে সামিল ছাত্র ছাত্রীরা
Image

অতিসত্বর শিক্ষক নিয়োগ সহ সাত দফা দাবিতে আন্দোলনে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা, ২৪ ডিসেম্বর: অতিসত্বর শিক্ষক নিয়োগ সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা আন্দোলনে সামিল হয়েছে। অভিযোগ, শিক্ষক স্বল্পতা কারণে তাদের পড়াশোনা লাটে উঠেছে।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলের বেহাল দশা। স্কুলের প্রাতঃ বিভাগে তিনজন এবং দুপুরের স্কুলে ছয়জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। গতকয়েক দিন ওই স্কুলের একজন শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলী করা হয়েছে। যার ফলে তাদের পড়াশোনার আরও ব্যাঘাত ঘটেছে।

ছাত্রছাত্রীরা আরও জানিয়েছে, তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে এর মধ্যে৷
অন্যতম হল, শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া, স্কুলের বাউন্ডারি দিতে হবে, স্কুলের জন্য গেট নির্মাণ করতে হবে, খেলার মাঠে গোল পোস্ট নির্মাণ করতে হবে সহ সাত দফা দাবি জানিয়েছে। আজ সকাল থেকে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে সামিল হয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিকে, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কদমতলা থানার পুলিশ এবং তাদের সাথে কথা বলেন। কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোন আধিকারিক সেখানে যাননি। তাই ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top