News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬০ পরিবারের ২০৫ জন ভোটার বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান
Image

৬০ পরিবারের ২০৫ জন ভোটার বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান

আগরতলা, ২৩ ডিসেম্বর: লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের এক কর্মীসভায় যোগদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতৃত্বরা জানান, বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে প্রায় ৬০ পরিবারের ২০৫ জন ভোটার এদিন কংগ্রেস দলে যোগদান করেছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান।

কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা আলোচনা করতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বলেন, আমাদের দেশে যোগ্য নেতৃত্বের অভাব এ কারণেই বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলি ভারতকে হুমকি দেয়। কংগ্রেসের হাতেই একমাত্র ভারতবর্ষ নিরাপদ। কংগ্রেস সরকার যতদিন কেন্দ্রে ছিল ততদিন বৈদেশিক শক্তি ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। সবশেষে বিভিন্ন দল ত্যাগ করে যে সমস্ত ভোটারা কংগ্রেস দলের যোগদান করেছেন তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে  দেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান ও বিধায়ক বিরজিৎ সিনহা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top