News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই শিশু সহ ৮
Image

অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই শিশু সহ ৮

আগরতলা, ২৩ ডিসেম্বর: বিশালগড় বক্সনগর সড়কে কড়ুইমুড়া এলাকায় বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত ২ শিশু সহ ৮ জন ব্যক্তি। এদের মধ্যে আশঙ্কাজন ৪ জনকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।   

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে একই অটোতে দুজন শিশু সহ ৫ জন যাত্রী নিয়ে চালক মানিক্য নগরের উদ্দেশ্যে যাওয়ার পথে কড়ুইমুড়া আসামাত্র অপর দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে বিশালগড় উদ্দেশে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অটোর চালক সহ ৬জন যাত্রী এবং বাইক চালক । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে অটো চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনাগ্রস্থ বাইক ও অটো  উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 আহতরা হলো রামু নমঃ, সুবল নমঃ ,এমডি নাজমুল ইসলাম, শাবনুর বেগম, জুনায়েদ খান, অমিত নমঃ,অসিত দাস, রিঙ্কু দাস। 

Releated Posts

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top