News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের সিটি স্ক্যান রুমে অগ্নিকান্ড
Image

জিবি হাসপাতালের সিটি স্ক্যান রুমে অগ্নিকান্ড

আগরতলা, ২৩ ডিসেম্বর : ভয়ঙ্কর অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল জিবি হাসপাতাল। আজ হাসপাতালের সিটি স্ক্যান রুমে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় হাসপাতালের কর্মী সহ রোগীদের মধ্যে আতঙ্কের ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলায় জিবি হাসপাতালের সিটি স্ক্যান রুমে হঠাৎ করে আগুন দেখতে পান উপস্থিত স্বাস্থ্য কর্মীরা। শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে এলেও তাদের পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

দমকল বাহিনীর কর্মীরা জানায়, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিভিয়ে নিয়েছিল হাসপাতালের কর্মীরা। দমকল বাহিনী এসে শুধু ধোঁয়া দেখতে পান।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top