News Flash

Image

শিশু সহ ছয় বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২০ ডিসেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশিকে আটক করেছে খোয়াই থানার পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ভুয়ো নথিপত্র পাওয়া গিয়েছে।

খোয়াই থানার ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে হাসপাতাল চৌহমুনী এলাকার একটি গেস্ট হাউস থেকে ছয় জন বাংলাদেশী নাগরিক বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ছয়জন বাংলাদেশীকে আটক করেন। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়।

ধৃতরা হলেন, মোহাম্মদ কবির, তানিয়া বেগম, আয়েশা খাতুন, মোঃ মমিন সহ দুটি শিশু। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তাদের বাড়ি মাজদা থানাধীন সিরাজ পুরের ফেনী এলাকায়। এরা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

Releated Posts

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top