News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে ১২টি গবাদি পশু সহ দুটি গাড়ি আটক করলো জনতা
Image

পাচারকালে ১২টি গবাদি পশু সহ দুটি গাড়ি আটক করলো জনতা

আগরতলা, ২০ ডিসেম্বর: পাচারকালে ১২টি গবাদি পশু আটক করেন পানিসাগর দেওছড়া এলাকার স্থানীয় মানুষ। সাথে একজন পাচারকারী সহ দুটি গাড়িকে আটক করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ ভোরে দুইটি গবাদি পশু বোঝাই বলেরো পিকআপ গাড়ি আটক করে রামনগর দেওছড়ার স্থানীয় একদল যুবক। গাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি গবাদি পশু উদ্ধার করে তাঁরা। পর্রবতী সময়ে গাড়ি চালক ও সহ চালককে বেধড়ক মারধর করে স্থানীয় মানুষ। পরবর্তী সময়ে পানিসাগর থানায় পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা। এক গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে দমকলকর্মীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে। ওপর আরেক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে টিআর০৫এইচ১৫৬৩ ও টিআর০৫এফ১৭৯৭ নাম্বারের দুইটি বলে্রো পিকআপ গাড়ি সহ ১২ টি গবাদি নিয়ে আসে পানিসাগর থানায়।

ওসি সুমন্ত ভট্টাচার্য জানান, স্থানীয়রা যদি কোন অভিযোগ থানায় লিপিবদ্ধ করেন তবে তিনি শক্ত হাতে তদন্তে নামবেন নতুবা একটি সমোট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করবেন। বর্তমানে বোলোরো গাড়ি দুটিকে নিজ হেফাজতে নিয়ে বারোটি বার্মিজ গরু গুলোকে যুবরাজনগরের কালিকাপুর স্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Releated Posts

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top