News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি জানালো ডিওয়াইএফআই
Image

কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি জানালো ডিওয়াইএফআই

আগরতলা, ১৯ ডিসেম্বর : আজ আগরতলায় ছাত্র যুব ভবনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে ডিওয়াইএফআই। কাকড়ি ষড়যন্ত্র মামলা ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কাকড়ি ষড়যন্ত্র মামলায় শহীদ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

প্রসঙ্গত, কাকড়ি ষড়যন্ত্র মামলা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যরা ৯ আগস্ট, ১৯২৫ সালে লখনৌ-সাহারানপুর ট্রেনে ডাকাতি করে। এই ডাকাতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের টাকা লুঠ করে স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ জোগাড় করা।

ব্রিটিশ সরকার এই ঘটনার জন্য কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে মামলা করে। মামলার রায়ে রামপ্রসাদ বিসমিল, আশফাকউল্লা খান, ঠাকুর রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ীকে ফাঁসি দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কাকড়ি ষড়যন্ত্র মামলায় শহীদ স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে রক্ষা করার জন্য শপথ নেওয়া হয়। পাশাপাশি ঐক্যবদ্ধ ভারতকে রক্ষার জন্য লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন ডিওয়াইএফআই কর্মীরা।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top