News Flash

Image

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর

আগরতলা, ১৮ ডিসেম্বর : মঙ্গলবার রাতে রাজধানী আগরতলা শহর সংলগ্ন রঞ্জিত নগর এলাকায় একটি বাড়িতে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ভস্মীভূত হয়ে গেছে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাতে বাড়ির বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। আগুন লাগার সাথে সাথেই পরিবারের লোকজনরা দমকলবাহিনীকে খবর দেন।

খবর পেয়ে আগরতলা থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। তাদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসলেও ঘরটি বাঁচানো যায়নি। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনী জানিয়েছে ঘরটি শর্ট-সার্কিট হয়ে থাকার কারণে আগুন নেভাতে গিয়েও তাদেরকে হিমশিম খেতে হয়েছে। ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top