News Flash

  • Home
  • দেশ
  • আম্বেদকরের নাম নেওয়ার কোনও নৈতিক অধিকার কংগ্রেসের নেই : কিরেন রিজিজু
Image

আম্বেদকরের নাম নেওয়ার কোনও নৈতিক অধিকার কংগ্রেসের নেই : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে হাতিয়ার করে বিক্ষোভে নেমেছে কংগ্রেস। এবার পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, বি আর আম্বেদকরের নাম নেওয়ার কোনও নৈতিক অধিকার কংগ্রেসের নেই।

বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “গত রাত থেকেই কংগ্রেস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের একটি ছোট অংশ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুরো বক্তৃতায় অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের প্রশংসা করেছেন। তিনি সদনকে আরও বলেছেন, কীভাবে আমাদের সরকার এবং বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কেবল বাবাসাহেব আম্বেদকরের উত্তরাধিকারই নয়, তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত। আমি কংগ্রেসকে বলতে চাই, বি আর আম্বেদকরের নামের অপব্যবহার বন্ধ করুন। বি আর আম্বেদকরের নাম নেওয়ার কংগ্রেসের কোনও নৈতিক অধিকার নেই।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top