নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
শৈবতীর্থ প্রকৃতির লীলাভূমি ঊনকোটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে অবগাহন করে ‘স্রোত তৃতীয় ভ্রাম্যমাণ’ বইমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকগবেষক ও প্রাবন্ধিক মন্টু দাস, মঞ্চে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক দিব্যেন্দু নাথ,কবি আশীষকান্তি সাহা, কবি ড.ঝর্ণা বণিক। কবিতা পাঠ করেন মন্টু দাস, ড.ঝর্ণা বনিক,আশীষকান্তি সাহা,অমলকান্তি চন্দ,অসীমা দেবী,কাজী নিনারা বেগম,মধুচন্দ্রিমা দাস, লীলাবতী সিনহা,পূরবী সিনহা,নিভা চৌধরী,গৌরব ধর এবং গোবিন্দ ধর।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমিতা দেব, ইতিকণা মুখার্জী।সংগীত পরিবেশন করেন রীতা পাল, শুক্লারাণী দাস,আলপনা দাস নন্দী ও অম্বিকা নন্দী। নৃত্য পরিবেশনসহ আলোচনায় ছিলো গোটা একটি দিন মুখর। ঊনকোটির ইতিহাস সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন মন্টু দাস । উদ্বোধনী বক্তব্য রাখেন সাহিত্যিক গোবিন্দ ধর। উপস্থিত ছিলেন স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর।
অসাধারণ এই অনুষ্ঠানের জন্য সাহিত্যিক গোবিন্দ ধরকে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত সকলে ।

স্রোত তৃতীয় ভ্রাম্যমাণ’ বইমেলা অনুষ্ঠিত
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















