News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালককে উদ্ধারে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী
Image

দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালককে উদ্ধারে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী

বিশালগড়, ১৫ ডিসেম্বর : আজ বিশালগড় রাস্তারমাথা এলাকায় একটি স্কুটি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনায় আহত হন স্কুটি চালককে উদ্ধারে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। আটক করা হয় গাড়ি চালককে।

প্রসঙ্গত, বিশালগড় রাস্তারমাথা এলাকায় একটি স্কুটি ও সুইফ্ট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এমন সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা এই পথে উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন। ওই দুর্ঘটনায় আহত স্কুটি চালককে দেখে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী নিজের কনভয়ের গাড়ি করে আহত স্কুটি চালক গণেশ দেবনাথকে হাসপাতালে পাঠান। এদিকে, পুলিশের হাতে আটক অভিযুক্ত গাড়ি চালক।

গাড়ি চালককে দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, স্কুটি টা হঠাৎ করে এসে ভারসাম্যহীন হয়ে গাড়িতে এসে লেগে যায়। বিশালগড় পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top