News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে মেট্রো সফর জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচির 
Image

দিল্লিতে মেট্রো সফর জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচির 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি শুক্রবার কেন্দ্রীয় সচিবালয় থেকে চাউরি বাজার পর্যন্ত মেট্রো ট্রেনে সফর করেছেন। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন-এর উচ্চপদস্থ আধিকারিক ডঃ বিকাশ কুমার। তিনি দিল্লি মেট্রো প্রকল্পকে ভারত ও জাপানের মধ্যে একটি নিবিড় সহযোগিতা হিসেবে বর্ণনা করেন।

মেট্রোতে সফরের সময় তিনি এদিন দিল্লির মেট্রো সম্পর্কে খোঁজখবর নেন এবং দিল্লি মেট্রোর বিভিন্ন সুযোগসুবিধার প্রশংসা করেন। তিনি বলেন যে, দিল্লি মেট্রো প্রকল্পটি ভারত-জাপান সহযোগিতার প্রতীক। জাপান সরকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) শুরু থেকেই দিল্লি মেট্রো প্রকল্পে যথেষ্ট অর্থ সহযোগিতা করেছে এবং এই প্রকল্পের চতুর্থ ধাপেও অর্থ দিচ্ছে। প্যাটেল চক মেট্রো মিউজিয়ামে এদিন তাঁর মেট্রো সফরের সমাপ্তি হয় বলে জানা গেছে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top