News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে এলইডি বাল্ব তুলে দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে এলইডি বাল্ব তুলে দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর:
রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের উদ্যোগে গত আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে এলইডি বাল্ব তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থদের হাতে বাল্ব তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত অন্যান্য অতিথিরা।

পশ্চিম ত্রিপুরা জেলায় গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিবার ২১ নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির মধ্যে দুটি করে এলইডি বাল্ব প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে সিগনিফাই সংস্থার সহায়তায় মোট ৫০০ জন নাগরিকের হাতে ২ টি করে এলইডি লাইট তুলে দেওয়া হয়। পাশাপাশি গত তিন বছরে ২১ নং ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ডও জনগণের উদ্দেশ্যে তুলে দেন এলাকার কর্পোরেটর অলক ভট্টাচার্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, ২১ নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক ভট্টাচার্য, ২১ নং ওয়ার্ড এলাকার বিশিষ্ট নাগরিক প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, সুবল দেব, প্রণব সরকার সহ অন্যান্যরা।

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top