News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের গাড়ির সাথে একটি পন্যবাহী লরির সংঘর্ষ, আটক লরি চালক
Image

পুলিশের গাড়ির সাথে একটি পন্যবাহী লরির সংঘর্ষ, আটক লরি চালক

আমবাসা, ৮ ডিসেম্বর : আমবাসা থানার পুলিশের গাড়ির সাথে একটি পন্যবাহী লরির সংঘর্ষ ঘটেছে। ঘটনায় আহত হন এক মহিলা এএসআই এবং দুই এসপিও। আমবাসা থানার ওসি এবং জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে চালক সহ লরিটি আটক করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, এএস০১এসসি১১৫১ নম্বরের একটি পন্যবাহী লরির সাথে আমবাসা থানার পুলিশের গাড়ির সংঘর্ষে আহত হন ৩ জন পুলিশ। আমবাসা ম্যাগাজিন পাড়ায় পুলিশের গাড়িতে পণ্যবাহী লরির ধাক্কা লাগে। আহতের মধ্যে ছিলেন এক মহিলা এএসআই এবং দুই এসপিও।

ঘটনার খবর পেয়ে আমবাসা থানার ওসি এবং জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে এসে গুয়াহাটি থেকে আগরতলাগামী ঘাতক লরি সহ চালককে আটক করেন।

লরির চালক জানায়, রাস্তা তুলনামূলক সরু হওয়ায় এই সংঘর্ষ ঘটেছে। ১৬ চাকার গাড়ি অনেকটা লম্বা হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি চালকের। পুলিশের গাড়িটির লরির মাঝামাঝি অংশের কোনো এক চাকার সাথে সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top