News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল স্থানীয়রা
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল স্থানীয়রা

কমলপুর, ৪ ডিসেম্বর : রাস্তা সংস্কারের দাবিতে বুধবার কমলপুর শহরে কমলেশ্বরী কালীবাড়ি রোডে রাস্তা অবরোধ করে কালীবাড়ি পাড়ার এলাকাবাসীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টা কমলেশ্বরী কালীবাড়ি থেকে ফরেস্টার অফিস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে কমলেশ্বরী কালীবাড়ি সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসীরা।

অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘ ২৫ – ৩০ বছর ধরে যাতায়াতের রাস্তা মরন ফাঁদে পরিণত হয়েছে। মূমূর্ষ রোগীকে হাসপাতাল সহ স্কুল-কলেজ, অফিস-আদালত, বাজার হাটে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।  অবশেষে বাধ্য হয়ে এই অবরোধ সংঘটিত করেছেন তারা।

অবরোধের খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক এস দেব সরকার, মহকুমার ডিসি বিজয় মোহন ত্রিপুরা, মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ পুলিশ বাহিনী  অবরোধ স্থলে ছুটে যান। ডিসি বিজয় মোহন ত্রিপুরা অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী তিন মাসের মধ্যে রাস্তার টেন্ডার আহ্বান করে রাস্তার কাজ করা হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে এলাকার জনগণ অবরোধ তুলে নেন।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top