News Flash

  • Home
  • বাণিজ্য
  • ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, প্রায় ৮১ হাজারে পৌঁছল সেনসেক্স
Image

ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, প্রায় ৮১ হাজারে পৌঁছল সেনসেক্স

মুম্বই, ৪ ডিসেম্বর (হি. স.) : দীর্ঘ খরা কাটিয়ে ডিসেম্বরের গোড়া থেকেই ফের চাঙ্গা শেয়ার বাজার। বুধবার প্রায় ৮১ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। নিফটি বেড়েছে প্রায় সাড়ে ২৪ হাজার।

বুধবার, ৪ ডিসেম্বর বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার দাঁড়িয়ে রয়েছে ৮০,৯৫৬.৩৩ পয়েন্টে। অর্থাৎ, ১১০.৫৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এতে ০.১৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এদিন সকালে ৮১,০৩৬.২২ পয়েন্টে খুলেছিল বিএসই। সেনসেক্সের সূচক দিনের মধ্যে সর্বোচ্চ উঠেছে ৮১,২৪৫.৩৯ পয়েন্ট।

এদিন দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক থেমেছে ২৪,৪৬৭.৪৫ পয়েন্টে। অর্থাৎ, ১০.৩০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে নিফটির লেখচিত্র। শতাংশের নিরিখে সেটি ০.০৪২ শতাংশ। বাজার খোলার সময়ে নিফটি দাঁড়িয়েছিল ২৪,৪৮৮.৭৫ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৫৭৩.২০ পয়েন্টে ওঠে এই সূচক।

এ দিন ২ হাজার ৩০৭টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ১ হাজার ৫০৭টি শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৯৫টি স্টক। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ, অ্যাপোলো হাসপাতাল, এনটিপিসি এবং বজাজ ফিন্যান্সের লগ্নিকারীরা। অন্য দিকে ভারতী এয়ারটেল, সিপলা, বজ়াজ অটো, টাটা মোটরস এবং আদানি পোর্টসের স্টকে বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসানের মুখে পড়তে হয়েছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top