News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু
Image

উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ৪ ডিসেম্বর : বুধবার একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে দুদিনের জন্য উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে আসেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশুর অধীনস্থ তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, তিন দপ্তরের অধিকর্তা, উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ সহ অন্যান্য আধিকারিকরা।

বৈঠকে সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য হল রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই জেলার জন্য বরাদ্দ করা প্রজেক্টগুলোর কাজে কতটা অগ্রগতি হয়েছে, তা যাচাই করার। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরে সাধারণ জনগন এই প্রকল্পের মাধ্যমে কতটুকু লাভবান হয়েছেন এই নিরিখে আলোচনা করা। যেসব কাজে ঘাটতি রয়েছে সেই কাজগুলো সঠিক উপায়ে সম্পন্ন করারও বিষয়ের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, উত্তর ত্রিপুরা জেলায় দুই দিনের কর্মসূচি রয়েছে। বুধবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং পরের দিন ফিল্ড ভিজিটের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top