News Flash

Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বহারা এক পরিবার

আমবাসা, ৩ ডিসেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে গিয়ে পথে বসলো অসহায় পরিবার। স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও, ইঞ্জিন এসে পৌঁছানোর পূর্বেই বাড়ির প্রায় সবকিছু পুড়ে যায়।

ঘটনার বিবরণে জানা গেছে, আমবাসার ভাওয়ালিয়া পাড়ায় হরিপদ শর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সবকিছুই পুড়ে গেছে। অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

এদিকে, কিভাবে আগুন লেগেছে তা এখনো বুঝা যায়নি। হরিপদ শর্মা জানান, তখন সকলে ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাঁদের ঘুম ভাঙে।

তিনি বলেন, বাড়ির সকল আসবাব সহ জামাকাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো বলেন, তাঁর পরিবারে মা, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলে রয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ভাইয়ের স্ত্রী ও ছেলে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

হরিপদ শর্মা দিন মজুরের কাজ করে সংসার প্রতিপালন করে। এত বড় ক্ষতি সে কিভাবে পূরণ করতে পারবে সে কথা ভেবেই মাথায় হাত দিয়েছে ওই পরিবার।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top