News Flash

  • Home
  • দিনের খবর
  • কেরলে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু পাঁচ ডাক্তারি পড়ুয়ার, আহত দু’জন
Image

কেরলে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু পাঁচ ডাক্তারি পড়ুয়ার, আহত দু’জন

আলাপ্পুঝা, ৩ ডিসেম্বর (হি.স.): কেরলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাতে কেরলের আলাপ্পুঝা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জন।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন সাত জন ডাক্তারি পড়ুয়া। রাস্তায় যানজট কম থাকায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন তাঁরা। তখনই হঠাৎ একটি সরকারি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমে ভর করে আইটি হাব হিসেবে উঠছে বিশাখাপত্তনম

বিশাখাপত্তনম, ৩০ এপ্রিল (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমের জোরে বিশাখাপত্তনম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আইটি হাবে পরিণত হচ্ছে…

ByByNews Desk Apr 30, 2026

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top