News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ সরকার বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল, ভারতের সহযোগিতা ছাড়া চলতে পারবে না : মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশ সরকার বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল, ভারতের সহযোগিতা ছাড়া চলতে পারবে না : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ ডিসেম্বর : বাংলাদেশ সরকার বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না। বিজেপি ডক্টর সেলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

রবিবার ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন, আইজিএম হাসপাতালে এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করায় সেলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রক্তদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকার যদি অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ না করে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতার ন্যায় আজ এই সেচ্ছায় রক্তদান শিবিরের আযোজন করা হয়েছে। রাজ্যের ৮টি জেলা থেকে ডক্টর সেলের চিকিৎসকরা আজকের এই রক্ত দান শিবিরে অংশগ্রহণ করেছেন। বিজেপি ডক্টর সেলের এই শিবিরে অনেক দূরদূরান্ত থেকে আসা প্রায় ১০৫ জন চিকিৎসক সেচ্ছায় রক্তদানে নিজ ইচ্ছা প্রকাশ করেছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top