News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে জলমগ্ন তামিলনাড়ু ও পুদুচেরির বহু এলাকা, উদ্ধারকাজ জারি
Image

ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে জলমগ্ন তামিলনাড়ু ও পুদুচেরির বহু এলাকা, উদ্ধারকাজ জারি

পুদুচেরি, ১ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ু ও পুদুচেরিতে শনিবার রাতে আছড়ে পড়ে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবলীপুরমের মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে সেটি। রবিবার ঝোড়ো হাওয়া-সহ ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। রবিবার সকালে শক্তি হারিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। রবিবার সকাল সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।

ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবে পুদুচেরিতে বহু জায়গায় জল জমে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধারকারী দল ১০০ জনকে স্থানান্তরিত করেছে। ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুদুচেরির জেলাশাসকের অনুরোধের ভিত্তিতে এই উদ্ধারকাজ বলে জানা যাচ্ছে। এদিকে এনডিআরএফ-ও মোতায়েন করা হয়েছে।এনডিআরএফ-এর দল তামিলনাড়ুর কুড্ডালোরে জমা জলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top