News Flash

  • Home
  • খেলা
  • ৭ ডিসেম্বর থেকে টিটিএএডিসি সুপারলীগ ফুটবল ম্যাচ শুরু
Image

৭ ডিসেম্বর থেকে টিটিএএডিসি সুপারলীগ ফুটবল ম্যাচ শুরু

আগরতলা, ২৯ নভেম্বর : শুক্রবার স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রধান প্রশাসনিক ভবনের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, পশ্চিম জোন্যালের চেয়ারম্যান টনি দেববর্মা এবং ক্রীড়া দপ্তরের প্রধান আধিকারিক উপেন্দ্র দেববর্মা প্রমুখ।

আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন, আগামী ৭ডিসেম্বর থেকে টিটিএএডিসি সুপারলীগ ফুটবল ম্যাচ শুরু হবে। ফুটবল ম্যাচে অংশ গ্রহণকারী প্রত্যেক দলের ২০ জন খেলোড়ারদের প্রত্যেকে প্রদত্ত পারিশ্রমিক ৮ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রত্যেক দলে ২০ জন খেলোয়ারদের মধ্যে চার (৪) জন ভাড়া করা খেলোড়ার নেওয়া যাবে বলেও জানান।

তিনি সাংবাদিকদের জানান, খেলার সময় কোন খেলোয়ার অসুস্থ্য হলে তার চিকিৎসা বাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত খরচ করার সিদ্ধান্ত হয়। মুখ্যনির্বাহী সদস্য জানান ফুটবল খেলা চলাকালীন  লাইফটেলিকাস্ট করা হবে। তিনি আরো জানান খেলোয়ারদের হইতে ৩০জন নির্বাচিত করে এডিসির নিজস্ব ফুটবল দল বানানো হবে। আজকের সাংবাদিক সম্মেলনে জানান ফাইনালে চ্যাম্পিয়ান হওয়া দলকে ৫ লক্ষ টাকা এবং রার্নাস দলকে ৩ লক্ষ টাকা সহ ট্রফি দেওয়া হবে। প্রত্যেক দলকে ৩ সেট পোষাক দেওয়া হবে এডিসির ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। আজকের সাংবাদিক সম্মেলনে ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা জানান যুবসমাজ সমাজের মেরুদন্ডকে মজবুত রাখার তাগিদে এডিসি প্রশাসনে পরিকল্পনাকে সফল করে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top