News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিলের অভিযোগে তিনটি জুয়েলারির বিরুদ্ধে মামলা ওজন ও পরিমাপ দফতরের
Image

স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিলের অভিযোগে তিনটি জুয়েলারির বিরুদ্ধে মামলা ওজন ও পরিমাপ দফতরের

আগরতলা, ২৮ নভেম্বর : স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিলের অভিযোগে রাজধানীর তিনটি জুয়েলারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ওজন ও পরিমাপ দফতরের আধিকারিকরা। রাজধানীর স্বর্ণকমল জুয়েলার্স, এমপিপি জুয়েলার্স এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওজন ও পরিমাপ দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, রাজধানীর জুয়েলারিগুলিতে সঠিক ওজন পরিমাপক যন্ত্র দ্বারা স্বর্ণ পরিমাপ করা হচ্ছে কিনা সেটি দেখতেই এদিন অভিযান চালানো হয়েছে। তারমধ্যে তিনটি দোকানে তারা স্বর্ণ পরিমাপক যন্ত্রে গরমিল খুঁজে পেয়েছেন। মূলত যন্ত্রগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। ফলে এর ওজনে তারতম্য লক্ষ্য করা যায়। তাই প্রতিনিয়ত ওজন পরিমাপক যন্ত্রগুলিকে যাচাই করা প্রয়োজন। তাই যেসকল মেশিনে এধরনের গরমিল রয়েছে সেই জুয়েলার্সগুলির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পরিমাপক যন্ত্রগুলো যাচাইয়ের পর তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন আধিকারিক। তবে স্বর্ণ পরিমাপক যন্ত্রে এধরনের গরমিলের ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top