News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা স্থল বন্দরে নির্ঝঞ্ঝাট ভাবে পণ্য চলাচলের জন্য সূচনা হলো ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এল পি এম এস
Image

আগরতলা স্থল বন্দরে নির্ঝঞ্ঝাট ভাবে পণ্য চলাচলের জন্য সূচনা হলো ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এল পি এম এস

আগরতলা, ২৬ নভেম্বর ২০২৪: আন্তর্জাতিক-বানিজ্যের সুবিধার লক্ষ্যে নির্ঝঞ্ঝাট ভাবে পণ্য চলাচলে র জন্য, আজ আগরতলা স্থল বন্দরে এক যুগান্তকারী এক পদক্ষেপের সূচনা হলো। ব্যবহার শুরু হলো নতুন ধরনের সফটওয়্যার প্রযুক্তি ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এল পি এম এস-র|

আগরতলা আই সি পি প্রঙ্গনে, আজ বিকেলে এক অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র চ্যেয়ারম্যান আদিত্য মিশ্র এই নয়া পদ্ধতির সুচনা করেন| কালে লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড-এর তৈরী এই নয়া এল পি এম এস –এর মাধ্যমে স্থল বন্দরে পন্যবাহী লরিগুলোকে সহজেই চিহ্নিত করা যাবে , লরির চালককে সনাক্ত করা সহজ হবে| প্রবেশ পথে বায়োমেট্রিক ও কিউ আর কোডের পন্যবাহী লরির চলাচল দ্রুত ও সহজ হবে|

এল পি এম এস পদ্ধতির সুচনা করে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আদিত্য মিশ্র বলেন, আগরতলা আই সি পি তে পন্য চলাচলে এল পি এম এস পদ্ধতি ক্লাউ করা হলেও ভবিষ্যতে যাত্রী পরিষেবায় এই পদ্ধতি বলবত করা হবে| ভারতের বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যেই ডিজিযাত্রা এপস , স্থল বন্দরে যাত্রী সুবিধার মতো এপস ব্যবহৃত হয় এই এল পি এম এস পদ্ধতিও অনেকটা সেরকম| তিনি বলেন, জাহাজ চলাচলেও ভারতের বিভিন্ন বন্দরে যাত্রী পরিবহনে এই ধরনের পদ্ধতির ব্যবহার হচ্ছে| এই ধরনের পদ্ধতি চালু হলে যাত্রী চলাচল অতি দ্রুত ও সহজ করা সম্ভব হবে |তাছাড়া এই ধরনের পদ্ধতিতে যাত্রী ও পন্য চলাচলে সারা দেশেই তথ্য আদানপ্রদান সহজ হবে|

অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র সচিব বিবেক ভার্মা বলেন, দেরিতে হলেও আগরতলা স্থলবন্দরে এই পদ্ধতি চালু হয়েছে যা পন্য ও যাত্রী চলাচলে এক বড় পদক্ষেপ| ধীরে ধীরে ত্রিপুরার অন্য স্থল বন্দরেও এই পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি|

এই পদ্ধতি চালু হওয়ায় আগরতলা স্থল বন্দরের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে বলে তিনি আশা প্রকাশ করেন| অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র ডিরেক্টর ফিনান্স শ্রীমতী রেখা রাইকার| অনুষ্ঠানে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ-র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন| স্থল বন্দর কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আদিত্য মিশ্রসহ অন্যান্য কর্মকর্তারা সবুজ পতাকা নেড়ে এল পি এম এস পদ্ধতিতে পন্যবাহী লরি চলাচলের যাত্রার সূচনা করেন|

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top