News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে অত্যাধুনিকমানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট উদ্বোধনে মন্ত্রী সুধাংশু
Image

মধুপুরে অত্যাধুনিকমানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট উদ্বোধনে মন্ত্রী সুধাংশু

আগরতলা, ২৬ নভেম্বর: মধুপুরে রাজ্যের প্রথম অত্যাধুনিকমানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি হয়েছে। ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ইউনিট তৈরি করা হয়েছে। আজ মন্ত্রী সুধাংশু দাসের হাতে এই ইউনিটের সূচনা হয়েছে।

মধুপুর এলাকার বেকার যুবক পার্থ দেববর্মা সহ আরও  চার যুবকের যৌথ উদ্যোগে এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় মোট ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে মাছের খাদ্য তৈরির এই কারখানা।প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা রাজ্যের মধ্যে কমলাসাগরেই এই অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে।

এই খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি বাস্তবায়নের ফলে এলাকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। এই আয়োজন আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ব্লক চেয়ারপারসন অতিশী দাস, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ, প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ছন্দা দেববর্মা সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top