News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরা জেলার মজদুর সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Image

উত্তর ত্রিপুরা জেলার মজদুর সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ২৩ নভেম্বর: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলার মজদুর সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছে নতুন জেলা কমিটি।

ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে দুপুর বারোটায় ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক ও ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, প্রাক্তন সভাপতি সুব্রত রুদ্র পাল, প্রাক্তন সম্পাদক বিপ্লব দাস এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। ভারত মাতার প্রতি কৃতি তে মাল্যদান ও প্রতি প্রজ্জলনের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সমস্ত অতিথিরা |

এবারের সম্মেলনে উত্তর জেলার পুরাতন কমিটির সম্পাদক ও সভাপতিকে পুনরায় দায়িত্বে নিয়োগ করা হয়। নতুন কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুব্রত রুদ্র পাল এবং সভাপতি হিসেবে পুনর্বার নির্বাচিত হয়েছেন বিপ্লব দাস। এছাড়া, উত্তর জেলায় মোট ৪৩ জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, “এই কমিটি ভবিষ্যতে জনগণের কল্যাণে ও সহায়তায় কাজ করবে। কমিটির সদস্যরা ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।” নতুন কমিটিকে কর্মীদের পক্ষ থেকে ব্যাপক সমর্থন জানানো হয়েছে।

সম্মেলনের দিন বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উপস্থিত কর্মীদের ভিড়ে এক ইঞ্চি স্থানও খালি ছিল না। নতুন কমিটির সভাপতি বিপ্লব দাস বলেন, “পুনরায় সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি, সমস্ত কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সুখ-দুঃখে সবার পাশে থাকার চেষ্টা করব।”

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top