News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই স্ট্যান্ডে দাঁড়াতে পারবে না ব্যাটারি চালিত এবং পেট্রোল চালিত অটো !
Image

একই স্ট্যান্ডে দাঁড়াতে পারবে না ব্যাটারি চালিত এবং পেট্রোল চালিত অটো !

আগরতলা, ২২ নভেম্বর : মহকুমা শাসকের তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহারে সরব সাব্রুমের অটো রিক্সা স্ট্যান্ডের অটো চালকরা। ব্যাটারি চালিত অটোগুলোকে পেট্রোল চালিত অটো স্ট্যান্ড- এ স্থান দিতে নারাজ অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দ। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসির উপস্থিতিতে সাব্রুমের মহাকুমা শাসক অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দদের নিয়ে নিজ কার্যালয়ে এক জরুরী বৈঠক করেন। বৈঠকে শেষে মহকুমা শাসক অটো চালকদের হাতে একটি আদেশের কপি ধরিয়ে দেন। তাতে উল্লেখ ছিল আগামী ১লা ডিসেম্বর থেকে সাব্রুম অটো স্ট্যান্ডে পারমিট বিহীন ব্যাটারি চালিত অটো রিক্সাগুলিও থাকবে এবং আজই স্ট্যান্ড থেকেই সকল অটো বিভিন্ন রুটে চলাচল করবে। মহকুমা শাসকের কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সাব্রুম অটো স্ট্যান্ড এর পক্ষ থেকে উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত উপস্থিত নেতৃত্বদের আগামী ১লা ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর করা বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন। এক্ষেত্রে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অটো স্ট্যান্ডের নেতৃত্বরা মহকুমা শাসক ও পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাদের সরজমিনে অটো স্ট্যান্ডে গিয়ে দেখার অনুরোধ জানান।

অটোচালক অজয় সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অটো স্ট্যান্ডে পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় ৪০০ থেকে ৪৫০। বর্তমানে স্ট্যান্ডের যে জায়গা রয়েছে তাতে ব্যাটারী চালিত অটোগুলোকে জায়গা দেওয়া এক প্রকার অসম্ভব। অন্যদিকে ব্যাটারী চালিত অটো রিক্সা গুলিও এই স্ট্যান্ড থেকেই চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হবে।

অটো চালক দাবি, ব্যাটারি চালিত অটোগুলির কোন পারমিট না থাকা সত্ত্বেও যদি এই অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো রিক্সা গুলির‌ও পারমিট ব্যবস্থা তুলে দিতে হবে। অটো চালকরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়ে দেন।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top